• August 01, 2026
কবিতা

অনন্ত পৃথ্বীরাজের প্রেমের কবিতাগুচ্ছ

সম্পাদক
  • ২৫-০৬-২০২৬

অনন্ত পৃথ্বীরাজের প্রেমের কবিতাগুচ্ছ

অনন্ত পৃথ্বীরাজ এই সময়ের একজন শিক্ষক ও সুপরিচিত প্রাবন্ধিক এবং কবি। তিনি নিয়মিত দেশের দৈনিক, মাসিক ও ওয়েবজিনে লিখে চলেছেন।

 ১.
হুর নয় তোমাকে পেলে পৃথিবীই বেহেস্ত আমার

এই মেয়ে, পলক সরাও !
এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন ? 
লজ্জা করে না বুঝি !
তোমার চোখের পানে চোখ পরলে, কেন যেন আমার সব অগোছালো হয়ে যায়!
মুখ দিয়ে কথা বেরোয় না,
শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে ।
তোমাকে দেখার সাধ দিনকে দিন নিয়মিত 
রুটিনে পরিণত হয়ে যাচ্ছে যেন!
তারপর কলিজাকাটা ঠোঁটের ছিলানী হাসি,
আমি ঠিক বিশ্বাস করতে পারি না ,
তুমি সত্যি কী মানবী ! নাকি অন্য কিছু
হুর অথবা পরী সব ম্লান তোমার কাছে।
তোমাকে পেলে বেহেস্তের সব হুর 
ত্যাগ করতে পারি নিমেষেই ।

২.
জয়তী দুঃখগুলো ভুলে যাও


মনটাকে এভাবে দুমড়ে মুচড়ে রেখো না জয়তী,
সূর্যালোক হঠাৎ থেমে যাবে না। তবে মেঘের ঘোর কেটে যাবে সহসা একদিন। বর্ষার স্রোতের মতোন পথের পংকিল ধুয়ে মুছে সব হবে পরিষ্কার।

জয়তী, তোমার মধ্যে লুকিয়ে থাকা কষ্ট 
তোমাকেই আপন করে রাখে দিনরাত।
জয়তী, সূর্যের ভেতর লুকিয়ে রাখা আগুন 
তোমার কষ্টের চেয়েও কম হবে বোধ করি। 
সূর্য সকালে উদায় হয়ে সন্ধ্যায় বিলিন। 
তোমার হৃদয়ে যে ব্যথার প্রবাহ তা প্রগাঢ় 
হয় দিনকে দিন ।

লুব্ধক, সাড়াশি অথবা
সন্ধ্যাবাতির লিয়ন আলোয় কাটে রাতের আঁধার। মনের আঁধার দূর করতে চাই- নিখাদ সত্য অথবা বাস্তবতাকে আকড়ে ধরার শক্তি।
কিন্তু দিনান্ত বেলায় নিদানের আয়োজন সব
স্বপ্নকে ম্রিয়মান করে দেয় ।



শেয়ার করুন: